Showing posts with label Smoke. Show all posts
Showing posts with label Smoke. Show all posts

Wednesday, 2 May 2012

ভালো লাগা

রাস্তায়  অগুন্তি মানুষের  ভিড়
অচেনা অজানা কতগুলি মুখ
ঘামে ভেজা শরীর  শ্রান্তি ভরা দেহের
অঙ্গ  প্রত্তঙ্গের খাঁজে খাঁজে  নানা
রকম  কাহিনী হতাশ করা
গ্লানির  হাথছানি বুঝে যাওয়া
সুর্যের  অন্তিম  রশ্মির  আলোক
দগ দগে ঘায়ে আনে তাজা পরশ
কোথা ও   দেখি  আকাঙ্খায় টলমল
করে  ছলছলে চোখ  কিছু
আনন্দের  আভাস   আনে
আশার  কিরণ
সেই  অগুন্তি মানুষের  ভিড়ে
মিশে যাই  একরাশ  ধোঁয়ার মতন
ভালো লাগে এই  ভেবে
আমিও  এদের   মাঝে  একজন